ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দোহারে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত

ads

ঢাকার দোহার উপজেলায় মালামালবাহী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আল-ইমরান নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঁশতলা-কার্তিকপুর সড়কের করিমগঞ্জ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-ইমরান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি রিদিসা কোম্পানীর দোহার উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কার্তিকপুর বাজার থেকে আল-ইমরান বাইসাইকেল যোগে জয়পাড়ার উদ্দেশ্যে রওনা দেন। করিমগঞ্জ নামক স্থানে পৌঁছালে একটি মালবাহী ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। দোহার থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads
ads
ads

Our Facebook Page